ভারত পাচারকালে যশোরে সাড়ে ১১ কেজি রুপাসহ যুবক আটক
ঢাকা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সীমান্ত থেকে সাড়ে ১১ কেজি রুপাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৭টার দিকে শার্শার জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী হোসেন (৩৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাফরপুর তুলশীডাংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস জানান, পাচারকারীরা ভারত থেকে রুপার একটি চালান এনে জিবলীতলা এলাকায় অবস্থান করছে এমন সংবাদে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আলী হোসেনকে চালানটিসহ হাতেনাতে আটক করে। উদ্ধার করা রুপা মূল্য প্রায় ১১ লাখ টাকা। এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে বলে জানান উত্তম কুমার বিশ্বাস।

Post a Comment